বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) স্বাস্থ্য সেবা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে বিভিন্ন পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বাছাই (MCQ Type) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। উক্ত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তী ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য সাময়িকভাবে নির্বাচিত হয়েছেন।

উত্তীর্ণ পদের নাম ও সংখ্যা:
➤ সমাজ কল্যাণ কর্মকর্তা (১০ম গ্রেড): ৮৯ জন
➤ এস্টিমেটর (তড়িৎ) (১০ম গ্রেড): ৮০ জন
➤ এস্টিমেটর (পুর) (১০ম গ্রেড): ৩৪৭ জন
➤ উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) (১০ম গ্রেড): ১৭১ জন
➤ উপসহকারী প্রকৌশলী (পুর) (১০ম গ্রেড): ৮৮২ জন
➤ ফিল্ড ডাটা (১১তম গ্রেড): ৩২০ জন

পরীক্ষা সংক্রান্ত তথ্য:
গত ০১-০৯-২০২৪ তারিখে অনুষ্ঠিত বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্য থেকে এই ফলাফল প্রস্তুত করা হয়েছে। লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কমিশনের ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানানো হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
প্রকাশিত ফলাফলে কোনো সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে। নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী কোনো প্রার্থীর তথ্যে ঘাটতি থাকলে যেকোনো পর্যায়ে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

বিভিন্ন বিভাগ ও অধিদপ্তরের MCQ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন