অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্রের ভিত্তিতে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৯, ঢাকায় ১৩তম থেকে ২০তম গ্রেডে একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র ঢাকা মহানগর ও ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা পদসমূহে আবেদন করতে পারবেন।   

এক নজরে নিয়োগ সংক্রান্ত তথ্য

  • প্রতিষ্ঠানের নাম: কর অঞ্চল-৯, ঢাকা   
  • মোট পদের সংখ্যা: ৩৭টি   
  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী)   
  • আবেদন শুরুর তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা   
  • আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৫:০০ টা   
  • আবেদনের মাধ্যম: অনলাইন   
  • আবেদনের ওয়েবসাইট:tax9.teletalk.com.bd   

পদভিত্তিক বিবরণ ও যোগ্যতা

১. সাঁট লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩)   

  • পদ সংখ্যা: ০৪টি   
  • বেতন স্কেল: ২৪,০০০ - ৫৮,০০০/-   
  • যোগ্যতা: যে-কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে।   

২. উচ্চমান সহকারী (গ্রেড-১৪)   

  • পদ সংখ্যা: ০৪টি   
  • বেতন স্কেল: ২৩,৫০০ - ৫৬,৮০০/-   
  • যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ অফিস অ্যাপ্লিকেশন চালনায় দক্ষতা।   

৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪)   

  • পদ সংখ্যা: ১১টি   
  • বেতন স্কেল: ২৩,৫০০ - ৫৬,৮০০/-   
  • যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক/সমমান ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ।   

৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬)   

  • পদ সংখ্যা: ০৯টি   
  • বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-   
  • যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি (HSC) বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে ২০ শব্দ।   

৫. গাড়ি চালক (গ্রেড-১৬)   

  • পদ সংখ্যা: ০১টি   
  • বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-   
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।   

৬. মেশিন অপারেটর (গ্রেড-১৬)   

  • পদ সংখ্যা: ০১টি   
  • বেতন স্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/-   
  • যোগ্যতা: এসএসসি বা সমমান পাস এবং ফটোকপি মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।   

৭. নোটিশ সার্ভার (গ্রেড-২০)   

  • পদ সংখ্যা: ০২টি   
  • বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-   
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   

৮. অফিস সহায়ক (গ্রেড-২০)   

  • পদ সংখ্যা: ০৫টি   
  • বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-   
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   

৯. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০)   

  • পদ সংখ্যা: ০১টি   
  • বেতন স্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/-   
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।   

বয়সসীমা

০১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।   

আবেদন ফি ও পেমেন্ট পদ্ধতি

টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন সাবমিটের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে:   

  • ১ থেকে ৬ নম্বর পদের জন্য: টেলিটকের চার্জসহ মোট ১১২/- টাকা   
  • ৭ থেকে ৯ নম্বর পদের জন্য: টেলিটকের চার্জসহ মোট ৫৬/- টাকা   
  • (অনগ্রসর নাগরিক—ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে ফি মোট ৫৬/- টাকা)   

এসএমএস পাঠানোর নিয়ম:

  1. প্রথম SMS:TAX9 User ID লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।   
  2. দ্বিতীয় SMS:TAX9 Yes PIN লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।   

আবেদনের নিয়মাবলী ও ছবি/স্বাক্ষর সাইজ

  • অনলাইনে আবেদনপত্র পূরণ করতে প্রবেশ করুন: tax9.teletalk.com.bd   
  • প্রার্থীর রঙিন ছবির মাপ ৩০০ × ৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষরের মাপ ৩০০ × ৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ KB) হতে হবে।   
  • একজন প্রার্থী কেবল একটি পদে আবেদন করতে পারবেন।   
  • আবেদন ও পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইট: taxeszone9dhaka.gov.bd।   


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

৩৮ পদে কর অঞ্চল-৯, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

৩৮ পদে কর অঞ্চল-৯, ঢাকা এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন