জাতীয় সঞ্চয় অধিদপ্তর তাদের শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (NSD Job Circular 2026) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অধীনে এই প্রতিষ্ঠানে একাধিক পদে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে।
নিয়োগকৃত পদের নামসমূহ:
১। হিসাব রক্ষক-০৯
২। সাঁট লিপিকার কাম-কম্পিউটার অপারেটর-০৩
৩। উচ্চমান সহকারী-
৪। সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর-০৪
৫। গাড়ি চালক-০১
৬। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-৪০
৭। ডাটা এন্ট্রি অপারেটর-০২
৮। অফিস সহায়ক- ৩৩
বয়স সংক্রান্ত তথ্য:
০১ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://nsd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু হবে ২৯ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ২৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
পদভেদে প্রার্থীদের লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: