গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI) ৭টি ভিন্ন পদে মোট ১৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

এক নজরে বিজ্ঞপ্তির গুরুত্বপূর্ণ তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)
  • মোট পদ সংখ্যা: ১৭টি (৭টি ক্যাটাগরি)
  • চাকরির ধরন: সরকারি চাকরি (অস্থায়ী ভিত্তিতে)
  • আবেদন শুরুর তারিখ ও সময়: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ০৯.০০ ঘটিকা
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ১৫ নভেম্বর ২০২৬, বিকাল ৫.০০ ঘটিকা
  • আবেদনের ওয়েবসাইট: http://hbri.teletalk.com.bd
  • অফিশিয়াল ওয়েবসাইট: www.hbri.gov.bd

পদের নাম, পদ সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:

১. উপ-সহকারী প্রকৌশলী (গ্রেড-১০) পদ সংখ্যা: ০১টি

যোগ্যতা: পুরকৌশল বা মেকানিক্যাল প্রকৌশলে ডিপ্লোমা।

২. কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পদ সংখ্যা: ০১টি

যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি।

৩. ড্রাইভার (গ্রেড-১৬) পদ সংখ্যা: ০১টি

যোগ্যতা: ৮ম শ্রেণি পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

৪. প্লাম্বার (গ্রেড-১৮) পদ সংখ্যা: ০১টি

যোগ্যতা: ৮ম শ্রেণি পাস এবং প্লাম্বিং কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

৫. অফিস সহায়ক (গ্রেড-২০) পদ সংখ্যা: ০৭টি

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৬. নিরাপত্তা প্রহরী (গ্রেড-২০) পদ সংখ্যা: ০৩টি

যোগ্যতা: ৮ম শ্রেণি পাস।

৭. পরিচ্ছন্নতা কর্মী (গ্রেড-২০) পদ সংখ্যা: ০৩টি

যোগ্যতা: ৮ম শ্রেণি পাস। পেশাদার সুইপারদের অগ্রাধিকার।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://hbri.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ এবং ফি জমা দিতে হবে। বিস্তারিত নির্দেশনাবলী প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেওয়া রয়েছে।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (HBRI)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন