পরিকল্পনা বিভাগের ১৩-২০ গ্রেডের ৪টি ক্যাটাগরির মোট ৬৫টি শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য এই সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নামসমূহ: অফিস সহায়ক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর।
পরীক্ষার তারিখ ও সময়: পদভেদে ১২ অক্টোবর ২০২৬ হতে ০২ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন শিফটে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান: কমিটি কক্ষ-১, পরিকল্পনা কমিশন চত্বর, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা।
মৌখিক পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্র:
১. অনলাইন আবেদনের মূলকপি এবং রঙিন প্রবেশপত্র।
২. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র।
৩. জাতীয় পরিচয়পত্র এবং ০২ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
৪. সকল সনদের এক সেট সত্যায়িত ফটোকপি।
৫. নাগরিক সনদ, চারিত্রিক সনদ এবং কোটা সংক্রান্ত প্রয়োজনীয় প্রমাণপত্রের মূলকপি।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ