শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ১২ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নাম ও বিবরণ:
১। হিসাবরক্ষক- ০১
২। সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর- ০৩
৩। অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০৩
৪। অফিস সহায়ক- ০৮
বয়সসীমা:
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://mole.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ ঘটিকা।
আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ ঘটিকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ