মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের অধীনে শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে শুধুমাত্র মাগুরা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১টি
২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩টি
৩. বেয়ারার - ০১টি
৪. নিরাপত্তা প্রহরী - ০১টি

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতক (সম্মান), এইচএসসি এবং এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কম্পিউটার সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে।

বয়সসীমা: ০১ আগস্ট ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcmagura.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ১৪ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা।

আবেদন ফি: ১ নং ও ২ নং পদের জন্য ১১২ টাকা এবং ৩ নং ও ৪ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন