গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন কর অঞ্চল-রংপুর সম্প্রতি ৩৬টি শূন্য পদে নতুন জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তিতে মোট ৫টি ভিন্ন ক্যাটাগরির পদে রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাদের মধ্য থেকে জনবল নিয়োগ করা হবে।
বয়সসীমা: প্রার্থীদের বয়স ০১/১০/২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী যোগ্য প্রার্থীদের https://taxran.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন ফি: ক্রমিক নং ১ থেকে ৪ পর্যন্ত পদের জন্য ১১২/- টাকা এবং ৫ নং পদের জন্য ৫৬/- টাকা। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে সকল পদের জন্য ৫৬/- টাকা।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে কর অঞ্চল-রংপুরের নোটিশ বোর্ড, ওয়েবসাইট (www.tzr.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ