সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড (এসজিসিএল)-এ পেট্রোবাংলার কেন্দ্রীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় অপেক্ষমাণ প্যানেল হতে বিভিন্ন পদে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র জারি করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
১. সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – ০২ জন
২. সহকারী প্রকৌশলী (পেট্রোলিয়াম) – ০১ জন
৩. সহকারী সমন্বয় কর্মকর্তা (প্রশাসন) – ০১ জন
৪. উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) – ০৩ জন
৫. উপসহকারী প্রকৌশলী (সিভিল) – ০২ জন
৬. উপসহকারী প্রকৌশলী (আইসিটি) – ০১ জন
৭. উপসহকারী প্রকৌশলী (অটোমোবাইল) – ০১ জন

যোগদানের তারিখ ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে মহাব্যবস্থাপক (প্রশাসন), সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেড, সোনাডাঙ্গা, খুলনা-এর নিকট সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে। যদি কোনো প্রার্থী নির্দিষ্ট সময়ের মধ্যে ডাকযোগে নিয়োগপত্র না পান, তবে তিনি এসজিসিএল-এর প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে সরাসরি নিয়োগপত্র সংগ্রহ করতে পারবেন। চাকরিতে যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের নিয়োগের ফলাফল ও যোগদানের নোটিশ প্রকাশ

সুন্দরবন গ্যাস কোম্পানী লিমিটেডের নিয়োগের ফলাফল ও যোগদানের নোটিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন