জেলা প্রশাসকের কার্যালয় লক্ষ্মীপুর জেলার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬ (dclakshmipur job Circular 2026) বিভিন্ন শূন্য পদ সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও পদসংখ্যাঃ
১। অফিস সহায়ক-১৮
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ'সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ভূমি মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২১ এর তফসিল-১৩ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১৮-৩২ বছর (সোমবার, নভেম্বর ১৮, ২০২৪ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটের অধ্যাদেশ নং ১১, ২০২৪ অনুযায়ী)।
আবেদন প্রক্রিয়া: প্রার্থীরা http://dclakshmipur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না।
আবেদনের সময়সীমা: আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১৮/০৬/২০২৬ খ্রি. সকাল ১০:০০ টা। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১৬/০৭/২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ টা।
প্রয়োজনীয় কাগজপত্র: অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদ, কোটা সম্পর্কিত সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), এবং সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের জন্য অনাপত্তিপত্র।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ