মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং সার্কিট হাউসের সাধারণ প্রশাসনের অধীনে ২০তম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগে শুধুমাত্র মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: 

১। অফিস সহায়ক-০৮ 

২। নিরাপত্তা প্রহরী-০৩ 

৩। পরিচ্ছন্নতা কর্মী-০৫ 

৪। বেয়ারর (সার্কিট হাউস)-০২

বয়স সীমা: ০১ মার্চ ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে dcmadaripur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ০৩ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে এবং চলবে ৩০ জুন ২০২৬ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

প্রয়োজনীয় তথ্য: মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের মূল কপি এবং অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি প্রদর্শন করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ