প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) রাজস্বখাতভুক্ত একাধিক পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. উচ্চমান সহকারী - ০১টি
২. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর - ০১টি
৩. ড্রাফটসম্যান - ০২টি
৪. বাবুর্চি - ০৬টি
৫. মেস ওয়েটার - ০২টি
৬. অফিস সহায়ক - ০৫টি
৭. পরিচ্ছন্নতা কর্মী - ০১টি
শিক্ষাগত যোগ্যতা: পদভেদে অষ্টম শ্রেণি পাস থেকে স্নাতক ডিগ্রি।
বয়সসীমা: ০১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://ssf.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৫ জুন ২০২৬, সকাল ১০.০০ টা।
আবেদনের শেষ তারিখ: ০৫ জুলাই ২০২৬, বিকাল ৫.০০ টা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ