ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (EGCB)-এ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল এবং নিয়োগের অফিস আদেশ প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীকে নির্দিষ্ট শর্তসাপেক্ষে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
সহকারী ব্যবস্থাপক (হিসাব/অর্থ/অডিট) - ০১ জন
বেতন ও সুযোগ-সুবিধা:
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন হবে ৫২,০০০ টাকা। এছাড়া প্রতিষ্ঠানের বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
চাকরির মেয়াদ ও বয়সসীমা:
চুক্তিভিত্তিক এই নিয়োগ প্রাথমিকভাবে ৩ বছরের জন্য কার্যকর হবে। সন্তোষজনক কর্মদক্ষতার ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত এই চুক্তির মেয়াদ নবায়ন করা যাবে।
যোগদানের শেষ তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীকে প্রয়োজনীয় সকল মূল কাগজপত্র এবং সত্যায়িত কপিসহ আগামী ০৭/০৭/২০২৬ তারিখের মধ্যে কর্পোরেট দপ্তরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগ আদেশটি বাতিল বলে গণ্য হবে।
যোগদানের প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি জমা দিতে হবে। পাশাপাশি পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে দাখিল করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ