ব্যাংকার্স সিলেকশন কমিটির তত্ত্বাবধানে ০৬টি ব্যাংকে সমন্বিতভাবে অফিসার (ক্যাশ) পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
অফিসার (ক্যাশ) - মোট ১৩৩৫টি পদ।
১। অগ্রণী ব্যাংক পিএলসি- ৪০০
২। রূপালী ব্যাংক পিএলসি- ৭৭২
৩। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি- ১১
৪। বেসিক ব্যাংক পিএলসি- ২৩
৫। বাংলাদেশ কৃষি ব্যাংক- ১২৭
৬। প্রবাসী কল্যাণ ব্যাংক- ০২
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও তদুর্ধ্ব পর্যায়ে অন্তত একটিতে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা:
০১/০৪/২০২৬ তারিখে সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ইতঃপূর্বে নিবন্ধিত প্রার্থীরা বিদ্যমান CV ব্যবহার করতে পারবেন এবং নতুনদের নতুনভাবে নিবন্ধন করতে হবে।
আবেদন ফি:
পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং 'রকেট' (Rocket) এর মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ:
আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ১২ জুলাই, ২০২৬ (রাত ১১.৫৯টা পর্যন্ত)। পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ১৪ জুলাই, ২০২৬।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ