জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা (Dc Office Khulna Job Circular 2026) এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে (সাধারণ প্রশাসন) ও খুলনা সার্কিট হাউজের শূন্যপদসমূহ পূরণের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই চাকরিতে শুধুমাত্র খুলনা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহায়ক - ০৯টি
২. নিরাপত্তা প্রহরী - ১৬টি
৩. পরিচ্ছন্নতা কর্মী - ০৪টি
৪. মালি - ০২টি (কার্যালয় ও সার্কিট হাউজ)
৫. বেয়ারা - ০১টি
৬. বাবুর্চি - ০১টি
মোট পদসংখ্যা: ৩৩টি
বয়স সংক্রান্ত তথ্য: ০১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dckhulna.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি বাবদ মোট ৫৬/- টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে ১৭ জুন ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে
আবেদনের শেষ তারিখ ০৭ জুলাই ২০২৬ বিকাল ৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ