বাংলাদেশ চা বোর্ড কর্তৃক অপেক্ষমান তালিকা হতে হিসাব সহকারী পদে অস্থায়ীভাবে নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। এ নিয়োগ জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ৯৩০০-২২৪৯০/- টাকা বেতনক্রমে (গ্রেড-১৬) প্রদান করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে ০১/০৭/২০২৬ খ্রি. তারিখ পূর্বাহ্ন এর মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, চট্টগ্রাম বরাবরে যোগদানপত্র দাখিল করতে হবে।

যোগদানের সময় প্রার্থীকে সিভিল সার্জন এর নিকট হতে স্বাস্থ্যগত সনদপত্র এবং চারিত্রিক ও পূর্ব কার্যকলাপ সম্পর্কে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সাপেক্ষে নিয়োগটি সাময়িক বলে বিবেচিত হবে। চাকুরিতে যোগদানের পর প্রথম ০৬ মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এছাড়া, চাকুরিতে যোগদানের তারিখ হতে ০৫ (পাঁচ) বছর চাকুরি করবেন মর্মে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।

যোগদানের সময় প্রার্থীর পরীক্ষার মূল প্রবেশপত্রের ফটোকপি, আবেদনকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, জাতীয়তা সনদের ফটোকপি, শিক্ষাগত সনদের ফটোকপি, ০২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং প্রযোজ্য ক্ষেত্রে কোটা সনদের ফটোকপি (০১ সেট সত্যায়িত) জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ চা বোর্ডের অপেক্ষমান তালিকা হতে চূরান্ত ফলাফল প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের অপেক্ষমান তালিকা হতে চূরান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন