জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি কর্মচারী হাসপাতালের রাজস্বখাতভুক্ত একাধিক শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা: এই বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ৩৩টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে রয়েছে 

১। এ্যানেসথ্টিস্ট ০২ টি

২। অডিওলজিস্ট ০৩ টি

৩। অকুপেশনাল থেরাপিস্ট ০৪ টি 

৪। স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ০২ টি

৫। নিরাপত্তা কর্মকর্তা ০১ টি

৬। কম্পিউটার অপারেটর ০২ টি 

৭। ই.পি.আই. টেকনিশিয়ান ০৩ টি

৮। হিসাবরক্ষক ০১ টি

৯। সহকারী লাইব্রেরীয়ান ০১ টি এবং 

১০। অফিস সহায়ক ১৪ টি

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স পদের ধরণ অনুযায়ী ৩০ অথবা ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://skh.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: অনলাইনে আবেদন শুরু হবে ১৮ জুন ২০২৬ সকাল ১০:০০ টা থেকে এবং আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৪ জুলাই ২০২৬, বিকাল ০৪:০০ টা।

পরীক্ষার তথ্য: কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার পাশাপাশি ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরবর্তীতে সকল পদের জন্য মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩৩ পদে সরকারি কর্মচারী হাসপাতালের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন