পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় (dcpatuakhali Job Circular 2026) এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগে শুধুমাত্র পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৮টি
২. হিসাব সহকারী-০১
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় নির্ধারিত টাইপিং গতি থাকতে হবে।
বয়সসীমা: ০৭ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অবশ্যই ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://dcpatuakhali.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৮ জুন ২০২৬ (সকাল ০৯:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ০৭ জুলাই ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
পরীক্ষার ফি: টেলিটক প্রি-পেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি ও সার্ভিস চার্জ বাবদ মোট ১১২/- টাকা (কোটার ক্ষেত্রে ৫৬/- টাকা) আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ