১৫৫ পদে বগুড়া সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রতিষ্ঠানের নামঃ সিভিল সার্জনের কার্যালয় বরিশাল (Health Assistant Exam Question Solution) ‍Shasto sohokari Question Solution)

পরীক্ষার তারিখঃ ৩০ মে ২০২৫

পদের নামঃ স্বাস্থ্য সহকারী

সময়ঃ ১ ঘণ্টা ৩০ মিনিট

পূর্ণমানঃ ৮০

সম্পর্ণ সমাধান দেখুন নিচেঃ 

বাংলা অংশের সমাধানঃ

১। সন্ধি বিচ্ছেদ করুন।

(ক) পুরস্কার = পুরঃ + কার

(খ) অন্বয় = অনু + অয়

(গ) দ্যুলোক = দিব + লোক

(ঘ) পাবক = পৌ+ অক

(ঙ) গবাক্ষ = গো+ অক্ষ

 

২। এক কথায় প্রকাশ করুন:

(ক) অশ্বের ডাক = হ্রেষা

(খ) শোনা মাত্র যার মনে থাকে  = শ্রুতিধর

(গ) যে জয় লাভে দৃঢ় প্রতিজ্ঞ = সংসপ্তক

(ঘ) যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ =  শ্বাপদসংকুল

(ঙ) কাচের তৈরি বাড়ি = শিশমহল

 

৩। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন।

(ক) গায়ে হলুদ = গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে = মধ্যপদলোপী বহুব্রীহি

(খ) পদ্ম আঁখি = আঁখি পদ্মের ন্যায়। = উপমিত কর্মধারয়

(গ) বিরানব্বই = দুই এবং নব্বই =  নিত্য সমাস

(ঘ) বিষবৃক্ষ = বিষ রূপ বৃক্ষ =  রূপক কর্মধারয় সমাস

(ঙ) চিরসুখ = চিরকাল ব্যাপিয়া সুখ= দ্বিতীয়া তৎপুরুষ

 

৪। কারক ও বিভক্তি নির্ণয় করুন।

(ক) পাছে লোকে কিছু বলে = কর্তৃকারকে সপ্তমী বিভক্তি

(খ) কাননে কুসুমকলি সকলি ফুটিল = অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি

(গ) কলমের খোঁচা দিওনা = করণ কারকে ষষ্ঠী বিভক্তি

(ঘ) রেখ মা দাসেরে মনে = কর্ম কারকে দ্বিতীয়া বিভক্তি

(ঙ) বেলা যে পড়ে এল জলকে চল = নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি

 

৫। নীচের প্রশ্নগুলোর উত্তর লিখুন।

(ক) অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা?

উত্তর: বন্দে আলী মিয়া

 

(খ) তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম কি?

উত্তর: চণ্ডীচরণ মুনশী

 

(গ) সাহিত্যরত্ন উপাধিটি কোন লেখকের?

উত্তর: নজিবর রহমান

 

(ঘ) অক্টোপাস উপন্যাসটি কার লেখা?

উত্তর: শামসুর রাহমান

 

(ঙ) কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর: কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪ মে (১১ জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ) জন্মগ্রহণ করেন।

 

ইংরেজি অংশের সমাধানঃ  

৬। Fill in the blanks with the appropriate Article:

(i) He drives the car at 50 miles ——hour. = an

(ii) There lived———- king. = a

(iii) The sooner——- better. = the

(iv)……………..immortal Kalidas wrote many books. = The

(V) He plays———-piano. = the

 

৭। ইংরেজিতে অনুবাদ করুন:

(ক) সে না হেসে পারল না

Answer: He could not help laughing.

(খ) গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে

Answer: It is drizzling.

(গ) এখন পৌনে দশটা বাজে

Answer: It is a quarter to ten now.

(ঘ) মানুষ মরণশীল

Answer: Man is mortal.

(৫) মিথ্যা বলা মহা পাপ।

Answer: To tell a lie is a great sin.

 

৮। Voice change করুন:

(i) Never tell a lie.

Answer: Let not a lie ever be told.

(ii) Who will help you?

Answer:  By whom will you be helped?

(iii) Honey tastes sweet.

Answer: Honey is sweet when it is tasted.

(iv) His pen has been stolen.

Answer: The thief has stolen his pen.

(v) He killed himself.

Answer: He was killed by himself.

 

৯। Put the right preposition in the blank:

(i) He sat ——me. = beside

(ii) He died ———-cholera. = of

(iii) I abide —- dhaka. = in

(iv) It has been raining ———Monday. = since

(v) The cow lives ———-grass. = on

 

১০। Make a sentence with the right forms of the verb:

(i)I saw a bird (fly) in the sky.

Ans. I saw a bird flying in the sky.

(ii) You had better (to go) home.

Ans. You had better go home.

(iii) It is high time he (to change) his mind.

Ans. It is high time he changed his mind.

(iv) I got my car (repair)

Ans. I got my car repaired.

(v) He has (do) the work.

Ans. He has done the work.

 

গণিত অংশের সমাধানঃ  

১১। সমকোনী ত্রিভুজের একটি সুক্ষ্মকোন ৪৫° হলে অন্য সুক্ষ্মকোনটির পরিমাপ কত?

উত্তরঃ ৪৫°

 

১২। চার ধরনের চর্তুভুজের নাম লিখুন।

উত্তর: বর্গক্ষেত্র (Square), আয়তক্ষেত্র (Rectangle), রম্বস (Rhombus) এবং সামান্তরিক (Parallelogram)

 

১৩। দুইটি সংখ্যার প্রথমটির তিনগুনের সাথে দ্বিতীয়টির দুইগুন ৩ যোগ করলে ৫৯ হয়। আবার প্রথম দুইগুন থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে ৯ হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন।

উত্তরঃ সংখ্যাদ্বয় ১১ এবং ১৩

 

১৪। মিতা একটি কাজের অর্ধাংশ ১০ দিনে করতে পারে। রিতা একই পরিমান কাজ ১৫ দিনে করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারবে।

উত্তরঃ ১২ দিন

 

সাধারণ জ্ঞান অংশের সমাধানঃ  

১৫। নীচের প্রশ্নগুলোর উত্তর দিন:

(ক) জি-২০ এর সদর দপ্তর কোথায়?

উত্তর: জি-২০ এর সদর দপ্তর নেই

(খ) Wi-Fi এর অর্থ কি?

উত্তর: Wireless Fidelity

(গ) Cop-26 এ Cop মানে কি?

উত্তর: Conference of the Parties

(ঘ) বিশ্ব মানবাধিকার দিবস কবে?

উত্তর: ১০ ডিসেম্বর

(ঙ) সর্বশেষ বিপিএল এ চ্যাম্পিয়ন দল কোনটি?

উত্তর: ফরচুন বরিশাল

(চ) আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়?

উত্তর: উগান্ডা

(ছ) পেনিসিলিন এর আবিষ্কারক কে?

উত্তর: আলেকজেন্ডার ফ্লেমিং

(জ) বিশ্ব স্বাস্থ্য দিবস কবে?

উত্তর: ৭ এপ্রিল

(ঝ) রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা?

উত্তর: যুক্তরাজ্য

ঞ) সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীব বৈচিত্র সংরক্ষণ-এর কথা বলা হয়েছে।

উত্তর: ১৮ (ক)

ট) বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি?

উত্তর: মহেশখালী দ্বীপ

(ঠ) ঢাকা গেট কে নির্মাণ করেন?

উত্তর: মীর জুমলা

ড) ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় অবস্থিত?

উত্তর: ঈশ্বরদী, পাবনা

ঢ) বাংলাদেশের তৈরী পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?

উত্তর: যুক্তরাষ্ট্র

ণ) “হাইল হাওড়” কোন জেলায় অবস্থিত?

উত্তর: মৌলভীবাজার

সিভিল সার্জনের কার্যালয় বরিশালের চাকরির পরীক্ষার সম্পূর্ণ সমাধান - ২০২৫