কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-দিনাজপুর এর অধীনে ১২২টি শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১টি
২. প্রধান সহকারী - ২২টি
৩. উচ্চমান সহকারী - ২২টি
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর - ২৩টি
৫. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ২৭টি
৬. অফিস সহায়ক - ২৭টি
বয়সসীমা: ৩ মে ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://taxdin.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ৩ মে ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ১৭ মে ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
পরীক্ষার তথ্য: লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে কর অঞ্চল-দিনাজপুরের ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ