বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (baec job circular 2026) তাদের শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৩১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. সায়েন্টিফিক অফিসার - ৩০টি
২. ইঞ্জিনিয়ার - ১৭টি
৩. মেডিকেল অফিসার - ২৬টি
৪. কম্পিউটার টাইপিস্ট - ০৯টি
৫. ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট - ৩২টি
৬. জেনারেল অ্যাটেনডেন্ট-২ - ০৮টি
৭. স্যানিটারি অ্যাটেনডেন্ট-২ - ০৮টি

বয়সসীমা:
০৭ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট http://baec.teletalk.com.bd) এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৭ মে ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২৭ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

১৩১ পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩১ পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৩১ পদে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ