বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামী ফাউন্ডেশন (Islamic Foundation) সম্প্রতি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি সরকারি চাকরিতে আগ্রহী হন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে, তবে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। এখানে মোট ১৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ৬৫ জন দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে
ইসলামী ফাউন্ডেশন এবারের বিজ্ঞপ্তিতে বেশ কিছু আকর্ষণীয় পদে নিয়োগ দিচ্ছে। নিচে পদের নাম ও সংখ্যা দেওয়া হলো:
১. উপপরিচালক: ০৫টি
২. সিনিয়র প্রোগ্রাম অফিসার: ০২টি
৩. মেডিকেল অফিসার: ২০টি
৪. সহকারী পরিচালক: ০৮টি
৫. গবেষণা কর্মকর্তা: ০২টি
৬. স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার: ০৩টি
৭. ধর্মীয় প্রশিক্ষক: ০১টি
৮. সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (কৃষি): ০১টি
৯. সমাজ বিজ্ঞান প্রশিক্ষক (পশু পালন ও মৎস্য চাষ): ০২টি
১০. প্রোগ্রাম অফিসার: ১৮টি
১১. হিসাব রক্ষণ কর্মকর্তা: ০১টি
১২. ভাষা শিক্ষক (আরবি): ০১টি
১৩. প্রডাকশন ম্যানেজার: ০১টি
মোট পদ সংখ্যা: ৬৫টি।
আবেদনকারীকে অনলাইনে ফরম পূরণ করার পর টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
আগ্রহী প্রার্থীরা সরাসরি http://ifb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ৩০০x৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০x৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
১ম SMS: IFB
User ID লিখে Send করুন 16222 নম্বরে।
২য় SMS: IFB
Yes
PIN লিখে Send করুন 16222 নম্বরে।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০১-০৫-২০২৬
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ