বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদের অপেক্ষমাণ তালিকা হতে নির্বাচিত প্রার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নির্বাচিত প্রার্থীদের প্রাক চাকুরি বৃত্তান্ত যাচাই (পুলিশ ভেরিফিকেশন) ফরম স্বহস্তে পূরণ করে আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সরাসরি বা ডাকযোগে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে।

পুলিশ ভেরিফিকেশন ফর্মের সাথে নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:

  • সম্প্রতি তোলা (১ মাসের বেশি নয়) পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গিন ছবি;
  • প্রবেশ পত্র ও অনলাইন আবেদনের রঙ্গিন কপি;
  • বাবা, মা ও নিজের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ছায়ালিপি;
  • প্রশাসক/চেয়ারম্যান/মেয়র/ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের মূল সনদ;
  • চাকরির আবেদন অনুযায়ী সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ছায়ালিপি;
  • সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে সত্যায়িত চারিত্রিক সনদ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণের নির্দেশ