তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন তথ্য অধিদফতর তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. ইনফরমেশন আ্যাসিস্ট্যান্ট - ১৪টি
২. ফটোগ্রাফার - ০৭টি
৩. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর - ০৬টি
৪. ড্রাইভার - ১১টি
৫. ক্যাটালগার - ০১টি
৬. স্টোর আ্যাসিস্ট্যান্ট - ০১টি
৭. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৯টি
৮. অফিস সহায়ক - ১৯টি
মোট শূন্যপদ: ৬৮টি।

বয়স সংক্রান্ত তথ্য: ০১-০৩-২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট https://pid.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি বা ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ০১ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২১ এপ্রিল ২০২৬, বিকাল ০৫:০০ টা।

পরীক্ষার তথ্য: আবেদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষা ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য জানিয়ে দেওয়া হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৬৮ পদে তথ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৬৮ পদে তথ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৬৮ পদে তথ্য অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ