সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ০৭টি ক্যাটাগরিতে ১১ জনকে স্থায়ী ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০৩টি
২. জুনিয়র টেকনিক্যাল এসিসটেন্ট (লাইব্রেরি) - ০১টি
৩. ল্যাবরেটরী সহকারী - ০২টি
৪. লেমিনেশন মেশিন অপারেটর - ০১টি
৫. পাঠকক্ষ সহকারী - ০১টি
৬. স্ট্যাকরুম সহকারী - ০২টি
৭. অফিস সহায়ক - ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: পদভেদে স্নাতক সম্মান, এইচএসসি এবং সংশ্লিষ্ট বিষয়ে কম্পিউটার দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: ০১ মার্চ ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://nanl.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৫ মার্চ ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৫ মার্চ ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন: