শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) (BAB Job Circular 2026) তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক স্থায়ী শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।
পদের নামসমূহ:
১। উপ-পরিচালক-০৩
২। সহকারী পরিচালক/এ্যাক্রেডিটেশন অফিসার-০৯
৩। সহকারী প্রোগ্রামার-০১
৪। সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা-০১
৫। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৩
৬। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-০১
৭। গাড়ীচালক-০১
৮। অফিস সহায়ক- ০৬
বয়সসীমা: ০১ এপ্রিল ২০২৬ তারিখে উপ-পরিচালক পদের জন্য সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং অন্যান্য সকল পদের জন্য সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে http://bab.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফি টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।
গুরুত্বপূর্ণ সময়সীমা:
আবেদন শুরু: ০৬ এপ্রিল ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ০৫ মে ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ