বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত জুলাই-আগষ্ট ২০২৬ মাসের ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, ফিসারিজ, লাইভস্টক ও ফরেস্ট্রি শিক্ষাক্রমের সমাপনী পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পুনঃনিরীক্ষণ ফি: বিষয় প্রতি ৩০০/- (তিনশত) টাকা।
আবেদনের সময়সীমা (শিক্ষার্থী): ০১ নভেম্বর ২০২৬ হতে ১০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
ফি জমা দেওয়ার তারিখ (প্রতিষ্ঠান): ১২ নভেম্বর ২০২৬ হতে ১৫ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।
অন্যান্য তথ্য:
১. প্রকাশিত ফলাফলে CGPA বা PF সংক্রান্ত কোনো ভুল থাকলে প্রয়োজনীয় প্রমাণকসহ ১০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে সরাসরি বোর্ডে আবেদন জমা দিতে হবে।
২. নির্ধারিত তারিখের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না এবং শিক্ষার্থী সরাসরি বোর্ডে কোনো আবেদন জমা দিতে পারবেন না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ