ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে অফিস সহায়ক ও নিরাপত্তা প্রহরী পদে মোট ০৬টি শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: আবেদনের শেষ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://dcjhenaidah.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন শুরুর তারিখ: ০২/১১/২০২৬ তারিখ সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২২/১১/২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা।
পরীক্ষার ফি: আবেদন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬/- (ছয়) টাকাসহ অফেরৎযোগ্য মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ