অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, কর-১ শাখার স্মারক এবং সংশ্লিষ্ট নির্দেশনার আলোকে কর অঞ্চল-গাজীপুরের রাজস্ব প্রশাসনের আওতাধীন বিভিন্ন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো যাচ্ছে।

নিয়োগের পদসমূহ

  • প্রধান সহকারী: ০৮টি পদ
  • উচ্চমান সহকারী: ০২টি পদ
  • সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর: ০২টি পদ
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ০২টি পদ
  • গাড়ি চালক: ০১টি পদ
  • অফিস সহায়ক: ০৮টি পদ

অনলাইনে আবেদন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

  • আবেদন ওয়েবসাইট: https://tzg.teletalk.com.bd
  • আবেদন ফি ও পরিশোধের নিয়ম: নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করুন।

আবেদনকারীর বয়স ০১.১০.২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।

আগ্রহী প্রার্থীরা https://tzg.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

  • ক্রমিক নং ০১ থেকে ০৫ পর্যন্ত পদের জন্য আবেদন ফি ১১২/- টাকা (সার্ভিস চার্জসহ)।
  • ক্রমিক নং ০৬ পদের জন্য আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।
  • শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬/- টাকা (সার্ভিস চার্জসহ)।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান 

শুরু হবে ২৯.১০.২০২৬ খ্রি. সকাল ১০:০০ ঘটিকা থেকে এবং 

শেষ তারিখ ও সময় ১৮.১১.২০২৬ খ্রি. বিকাল ০৪:০০ ঘটিকা। 

অনলাইন আবেদনপত্র Submit করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি কর অঞ্চল-গাজীপুর এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.taxeszonegazipur.gov.bd) এবং প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২৩ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-গাজীপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

২৩ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-গাজীপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

২৩ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-গাজীপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

২৩ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-গাজীপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

২৩ পদে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল-গাজীপুর এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন