শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনস্থ জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া-এর শূন্য পদসমূহে অপেক্ষমাণ তালিকা হতে ৪ জন প্রার্থীকে নিয়োগের সাময়িক অফিস আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ সংক্রান্ত তথ্য:

মোট পদসংখ্যা: ০৪টি
যোগদানের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬
যোগদানের স্থান: পরিচালক, জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া।

অন্যান্য শর্তাবলি:
১. নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা, ড্রাগ অ্যাবিউজ টেস্ট এবং পুলিশ ভেরিফিকেশনে উত্তীর্ণ হতে হবে।
২. প্রার্থীদের ৬ মাস শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে।
৩. যোগদানের সময় ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে একটি বন্ড সম্পাদন করতে হবে।
৪. যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সংবলিত ঘোষণাপত্র জমা দিতে হবে।

প্রার্থীদের আগামী ২৯/১০/২০২৬ তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান করতে ব্যর্থ হলে নিয়োগাদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৪ পদে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৪ পদে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার)-এর নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন