যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরে গ্রেড-১৬ হতে গ্রেড-২০ পর্যন্ত বিভিন্ন পদে মোট ৪৩ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।   

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তির মূল তথ্য:

  • প্রতিষ্ঠানের নাম: ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়   
  • মোট পদ সংখ্যা: ৪৩টি   
  • চাকরির ধরন: সরকারি (অস্থায়ী ভিত্তিতে)   
  • আবেদনের মাধ্যম: অনলাইন   
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.ds.gov.bd   
  • আবেদনের লিংক: https://ds.teletalk.com.bd
       

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়:

  • আবেদন শুরুর তারিখ ও সময়: ০১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা   
  • আবেদনের শেষ তারিখ ও সময়: ৩০ অক্টোবর ২০২৬, বিকাল ৪:০০ টা   

পদের বিবরণ, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা:

১. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (০৯টি পদ): 

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

২. ক্যাশিয়ার (০২টি পদ): 

ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় দক্ষতা।

৩. ড্রাইভার (গাড়িচালক) (০২টি পদ): 

জেএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ লাইসেন্স।

৪. অফিস সহায়ক (ক্রীড়া পরিদপ্তর ও জেলা ক্রীড়া অফিস) (২৬টি পদ): 

এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৫. অফিস সহায়ক (সরকারি শারীরিক শিক্ষা কলেজ) (০৩টি পদ): 

এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

৬. গ্রাউন্ডসম্যান (অফিস সহায়ক) (০১টি পদ): 

এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।   


বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতেঃ

৪৩ পদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে ক্রীড়া পরিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন