বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে একটি পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করেছে।
পদের নাম ও সংখ্যা: রক্ষণাবেক্ষণ প্রকৌশলী (৬ষ্ঠ গ্রেড) - ০২টি পদ।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়:
২৪ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১০:০০ টা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার স্থান:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা।
প্রয়োজনীয় নির্দেশনা:
১. বিজ্ঞপ্তিতে উল্লিখিত প্রার্থীদের প্রয়োজনীয় সকল কাগজপত্র ও তথ্যাদি মৌখিক পরীক্ষার অন্তত ৫ কার্যদিবস পূর্বে পরিচালক (ইউনিট-১৪) বরাবর জমা দিতে হবে।
২. মৌখিক পরীক্ষার জন্য আলাদা কোনো সাক্ষাৎকারপত্র পাঠানো হবে না। প্রার্থীদের কমিশন বা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে হবে।
৩. মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতার সকল মূল সনদ, বিপিএসসি ফরম-৫এ (অ্যাপ্লিক্যান্টস কপি), নাগরিকত্ব সনদ, এনআইডি এবং চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্যই সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ