বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ চা বোর্ড এবং এর নিয়ন্ত্রণাধীন বিটিআরআই ও পিডিইউ-তে বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো যাচ্ছে।

পদের নামসমূহ: 

১। প্রধান শিক্ষক (প্রাইমারী)-০১

২। খামার ও গুদাম সহকারী-০১

৩। পেশ ইমাম-০১

৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-১৫

৫। সহকারী শিক্ষক (শরীর চর্চা)-০১

৬। জেনারেটর অপারেটর-০২ 

৭। ড্রাইভার-০২ 

৮। কুক-০১

৯। দপ্তরী-০১

১০। গবেষণাগার সহকারী-০১ 

 ১১। অফিস সহায়ক- ০৬

১২। চেইনম্যান-০২ 

১৩। সহকারী কুক বেয়ারার-০২

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে ৮ম শ্রেণী পাস থেকে শুরু করে স্নাতক বা বি.এড ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু পদের জন্য কারিগরি দক্ষতা বা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।

বয়সসীমা: ২৬ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা https://bteab.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন সম্পন্ন করার পর টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পদের ধরন অনুযায়ী ১১২ টাকা অথবা ৫৬ টাকা আবেদন ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

পরীক্ষার তথ্য: প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য প্রার্থীর মোবাইল ফোনে এসএসএম এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

বাংলাদেশ চা বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ চা বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন