ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় সম্প্রতি জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। (dcjhenaidah Job Circular 2026) এই বিজ্ঞপ্তির মাধ্যমে ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা:
১. ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা-০৪
২. হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর - ০৫টি।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
পদভেদে স্নাতক ডিগ্রি অথবা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) পাস হতে হবে। কম্পিউটার টাইপিংয়ে নির্ধারিত গতি এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকা আবশ্যক।
আবেদনকারীর যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://dcjhenaidah.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সফলভাবে সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা।
পরীক্ষার ফি:
সাধারণ প্রার্থীদের জন্য ১১২/- টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য ৫৬/- টাকা।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ