পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তাদের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য (Rural Development and Co-operatives Division rdcd job circular 2026) পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. ক্যাশিয়ার - ০১টি
২. কম্পিউটার অপারেটর - ০১টি
৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০১টি
৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০২টি
৫. অফিস সহায়ক - ০১টি

আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৯ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা।

বয়সসীমা:
০১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরাhttp://rdcd.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন সাবমিট করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: ২৬ অক্টোবর ২০২৫ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী যারা ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন