বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লি. এর অধীনে বিভিন্ন পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি ঘোষণা করা হয়েছে।
পদের নাম: সিনিয়র ফার্মাসিস্ট/স্টোর/বিল সহকারী এবং সিনিয়র নার্সিং আ্যাসিস্ট্যান্ট।
পরীক্ষার তারিখ: ০৮ আগস্ট ২০২৬, শনিবার।
পরীক্ষার সময়: দুপুর ০২:০০ টা (প্রার্থীদের দুপুর ০১:০০ টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে হবে)।
পরীক্ষার কেন্দ্র: বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার (বিএটিসি), হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুর্মিটোলা, ঢাকা।
প্রবেশপত্র ও প্রয়োজনীয় নথিপত্র: প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার দিন ০১ কপি রঙিন প্রবেশপত্র এবং জাতীয় পরিচয়পত্রের (NID) ০১ কপি পরিষ্কার ফটোকপি অবশ্যই সাথে আনতে হবে।
সতর্কতা: পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি অথবা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। দুপুর ০২:০০ টার পর কোনো প্রার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ