জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী (নেকটার), বগুড়া-এর সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক আ্যাসোসিয়েট (সিসিএনএ) অনলাইন প্রশিক্ষণ কোর্সের ১৭তম ও ১৮তম ব্যাচের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মেধা তালিকায় মোট ৮০ জন প্রশিক্ষণার্থীকে নির্বাচিত করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
ভর্তি ফি: ৪,৫০০/- (চার হাজার পাঁচশত) টাকা।
ভর্তির শেষ সময় (মেধা তালিকা): ০৮ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ ঘটিকা পর্যন্ত।
ভর্তির সময় (অপেক্ষমাণ তালিকা): ০৯ আগস্ট ২০২৬ (আসন খালি থাকা সাপেক্ষে)।
ভর্তি প্রক্রিয়া: বিকাশ মার্চেন্ট নম্বর 01307560562-এ পেমেন্ট করে ভর্তি নিশ্চিত করতে হবে।
প্রশিক্ষণ শুরু: ১১ আগস্ট ২০২৬।
প্রশিক্ষণের সময়: সপ্তাহে ৩ দিন (বিকাল ৫:০০ টা হতে রাত ৮:০০ টা পর্যন্ত)।
প্রশিক্ষণ পদ্ধতি: জুম (Zoom) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে ক্লাস পরিচালিত হবে। ভর্তিকৃত প্রশিক্ষণার্থীদের মোবাইল নম্বর ও ই-মেইলে আইডি ও পাসওয়ার্ড সরবরাহ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ