জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি যানবাহন অধিদপ্তরে 'হিসাব সহকারী' পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নির্বাচন কমিটির সুপারিশ এবং স্বাস্থ্য পরীক্ষা ও প্রাক-চাকরি বৃত্তান্ত যাচাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের এই নিয়োগ প্রদান করা হয়েছে।
গুরুত্বপূর্ণ তথ্যাবলী:
পদের নাম: হিসাব সহকারী
পদ সংখ্যা: ৫টি
বেতন স্কেল: ১৬তম গ্রেড (৯৩০০-২২৪৯০/-)
যোগদানের তারিখ: ০২ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ
সময়: সকাল ১০:০০ টা
যোগদানের স্থান: পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব), সরকারি যানবাহন অধিদপ্তর, সচিবালয় লিংক রোড, ঢাকা।
যোগদানের সময় প্রয়োজনীয় শর্তাবলী ও কাগজপত্র:
১. নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
২. ০২ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে আনতে হবে।
৩. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক গ্রহণ বা প্রদান করবেন না মর্মে অঙ্গীকারনামা দাখিল করতে হবে।
৪. স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণী সম্বলিত ঘোষণাপত্র জমা দিতে হবে।
৫. নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণ যোগদানের তারিখ হতে পরবর্তী ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কর্মরত থাকবেন।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ