গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তর (Department of Architecture job Circular 2026) সম্প্রতি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে ৯টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে টেলিটকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
সরকারি চাকরি প্রার্থীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। নিচে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য, পদের বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া তুলে ধরা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | স্থাপত্য অধিদপ্তর (Department of Architecture) |
| মন্ত্রণালয় | গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় |
| চাকরির ধরন | সরকারি চাকরি |
| মোট পদ সংখ্যা | ০৯টি ক্যাটাগরিতে ৩৩ জন |
| শিক্ষাগত যোগ্যতা | জেএসসি/এসএসসি/এইচএসসি/স্নাতক/ডিপ্লোমা |
| বয়সসীমা | ১৮ থেকে ৩০ বছর (কোটার ক্ষেত্রে ৩২ বছর) |
| আবেদনের মাধ্যম | অনলাইন (টেলিটক) |
| আবেদন শুরুর তারিখ | ১৫ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৬ আগস্ট ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.architecture.gov.bd |
১. ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-২
২. লাইব্রেরীয়ান
৩. সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
৫. ড্রাফটসম্যান (নকশাকার) গ্রেড-৪
৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
৭. সহকারী টেলিফোন অপারেটর
৮. গাড়ীচালক
৯. অফিস সহায়ক
১. আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে http://architecture.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নির্দিষ্ট ফরম পূরণ করতে হবে।
২. অনলাইনে আবেদন সাবমিট করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস (SMS) করে পরীক্ষার ফি জমা দিতে হবে।
(বিস্তারিত আবেদন প্রক্রিয়া এবং এসএমএস ফরম্যাট জানতে উপরে সংযুক্ত মূল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।)
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ