জাতীয় পেনশন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (National Pension Authority job circular 2026), অর্থ বিভাগ এর রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা-০১
  • নিরীক্ষক-০১
  • ব্যক্তিগত সহকারী-০৪
  • হিসাবরক্ষক-০১
  • অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৪
  • ড্রাইভার-০১
  • অফিস সহায়ক-০৮

বয়সসীমা: ১৫/০৫/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করা হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের https://npa.teletalk.com.bd অথবা www.npa.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

আবেদনের সময়সীমা:

  • অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১/০৭/২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকা।
  • অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৮/০৭/২০২৬ বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত।
  • আবেদনপত্র Submit এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে নিম্নোক্ত হারে আবেদন ফি জমা দিতে হবে (টেলিটকের সার্ভিস চার্জ সহ):

  • ক্রমিক নং ১ পদের জন্য: ২২৩/- টাকা।
  • ক্রমিক নং ২ পদের জন্য: ১৬৮/- টাকা।
  • ক্রমিক নং ৩ থেকে ৬ পদের জন্য: ১১২/- টাকা।
  • ক্রমিক নং ৭ পদের জন্য: ৫৬/- টাকা।
  • সকল গ্রেডের অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য: ৫৬/- টাকা।

পরীক্ষার তারিখ, সময় ও স্থান: লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়া জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচিও SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

২০ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২০ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২০ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

২০ পদে জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন