নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (NWPGCL) এবং সিএমসি (CMC)-এর যৌথ উদ্যোগে পরিচালিত বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL) সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সম্পূর্ণ চুক্তিভিত্তিক ‘Accounts Assistant’ পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। পদের নাম, যোগ্যতা, বেতন ও আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো:
| ক্যাটাগরি | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড (BCPCL) |
| পদের নাম | Accounts Assistant- Grade A |
| পদ সংখ্যা | ০১ (এক) টি |
| চাকরির ধরন | চুক্তিভিত্তিক (Contractual) |
| কর্মস্থল | পায়রা ১৩২০ মেগাওয়াট থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কলাপাড়া, পটুয়াখালী |
| আবেদনের শেষ তারিখ | ০৯ আগস্ট ২০২৬ (বিকাল ০৫:০০ টা পর্যন্ত) |
| আবেদনের মাধ্যম | অনলাইন |
১. অনলাইন আবেদন: আগ্রহী প্রার্থীদের অবশ্যই বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড-এর ক্যারিয়ার পোর্টাল https://career.bcpcl.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
২. ছবি ও স্বাক্ষর: আবেদনের সময় সাম্প্রতিক তোলা রঙিন ছবি (সর্বোচ্চ ৬ মাসের পুরনো) এবং প্রার্থীর স্বাক্ষর নির্ধারিত স্থানে সঠিকভাবে আপলোড করতে হবে।
৩. আবেদন ফি: আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য BCPCL ক্যারিয়ার পোর্টালের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ১০০/- টাকা (সার্ভিস চার্জ ব্যতীত) জমা দিতে হবে।
৪. সরকারি চাকরিজীবীদের জন্য: সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত বা সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ০৯ আগস্ট ২০২৬ তারিখ, বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
সূত্রঃ প্রথম আলো-২০-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ