পেট্রোবাংলার আওতাধীন প্রতিষ্ঠান বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ বিভিন্ন পদে নিয়োগের জন্য অপেক্ষমাণ প্যানেল হতে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে কর্তৃপক্ষ।
নির্বাচিত পদের তথ্য:
সহকারী ব্যবস্থাপক এবং উপ-সহকারী প্রকৌশলী/সার্ভেয়ারের বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
যোগদানের তারিখ ও স্থান:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১ জুলাই ২০২৬ তারিখ পূর্বাহ্নে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এর প্রধান কার্যালয়, চৌহাটি, পার্বতীপুর, দিনাজপুর-এ সশরীরে উপস্থিত হয়ে যোগদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
যোগদানের সময় প্রার্থীদের সদ্য তোলা ২ কপি সত্যায়িত রঙিন ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ও এক সেট সত্যায়িত ফটোকপি সাথে আনতে হবে।
নিয়োগপত্র সংগ্রহ:
নিয়োগপত্র প্রার্থীদের বর্তমান ঠিকানায় ডাকযোগে এবং ই-মেইলে পাঠানো হয়েছে। কোনো প্রার্থী নিয়োগপত্র না পেলে বিসিএমসিএল-এর প্রধান কার্যালয়ের রিক্রুটমেন্ট শাখা থেকে তা সংগ্রহ করতে পারবেন। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ