ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (DNCC Job Circular 2026) তাদের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য নাগরিকগণ নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামসমূহ: 

১। স্বাস্থ্য পরিদর্শক-০৮ 

২। রেভিউনিউ সুপারভাইজার-১৫ 

৩। ওয়ার্ড সচিব-১৬ 

৪। মশক নিয়ন্ত্রণ পরিদর্শক-০৭ 

৫। ভেটেরিনারী পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক-১৮ 

৬। পরিচ্ছন্ন পরিদর্শক-২৬

 ৭। ইপিআই সুপারভাইজার-১০ 

৮। স্পেম্যান সুপারভাইজার-৩৪ 

৯। বাতি পরিদর্শক-১৫ 

১০। লেজার কিপার-২৯

বয়সসীমা: ১৭ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের http://dncc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ১৭ জুলাই ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে ১ নং পদের জন্য মোট ১৬৮ টাকা এবং ২ থেকে ১০ নং পদের জন্য মোট ১১২ টাকা আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষার ধরন: প্রার্থীদের লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে এসএমএস এবং ডিএনসিসি-র ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

১৭৮ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে বিভিন্ন পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন