জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (BKKB) তাদের প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়সমূহের শূন্য পদগুলোতে সরাসরি জনবল নিয়োগের জন্য সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

  • সহকারী পরিচালক (গ্রেড-৯): ০৩ (তিন)টি
  • গবেষণা কর্মকর্তা (গ্রেড-৯): ০১ (এক)টি
  • সহকারী প্রোগ্রামার (গ্রেড-৯): ০১ (এক)টি
  • সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (গ্রেড-৯): ০১ (এক)টি
  • পরিবহন কর্মকর্তা (গ্রেড-১০): ০১ (এক)টি
  • হিসাবরক্ষক (গ্রেড-১৩): ০৯ (নয়)টি
  • কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩): ০৯ (নয়)টি
  • ক্যাশিয়ার (গ্রেড-১৪): ০১ (এক)টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ১৯ (উনিশ)টি
  • ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (গ্রেড-১৬): ০৯ (নয়)টি
  • গাড়িচালক (গ্রেড-১৬): ০২ টি



১৫ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের http://bkkb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু: ২১ জুন ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬ (বিকাল ০৪:০০ টা)

পরীক্ষার তথ্য:
পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র সংক্রান্ত তথ্য পরবর্তীতে মোবাইল এসএমএস এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৫৬ পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫৬ পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৫৬ পদে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন