রংপুর জেলা প্রশাসকের কার্যালয় (dcrangpur job circular 2026) জনবল নিয়োগের লক্ষ্যে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে ০২টি ভিন্ন পদে মোট ৪ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র রংপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর - ০১টি পদ
২. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক - ০৩টি পদ

বয়সসীমা: ০৫/০৭/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: পদভেদে স্নাতক (সম্মান) বা সমমান এবং এইচএসসি পাস। উভয় পদের ক্ষেত্রে কম্পিউটার মুদ্রাক্ষরে নির্ধারিত গতি থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ https://dcrangpur.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৫ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ সময়: ০৪ আগস্ট ২০২৬, বিকাল ৫:০০ টা পর্যন্ত।

আবেদন ফি: সকল পদের জন্য ১১২ টাকা (টেলিটক সার্ভিস চার্জসহ)। তবে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী প্রার্থীদের জন্য ফি ৫৬ টাকা।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন