সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় এবং এর নিয়ন্ত্রণাধীন উপজেলা ভূমি অফিসসমূহের ১৬তম গ্রেডের শূন্য পদে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল এবং নিয়োগ আদেশ জারি করা হয়েছে। বিভাগীয় নির্বাচনি বোর্ডের সিদ্ধান্তের প্রেক্ষিতে সাময়িকভাবে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা:
উক্ত নিয়োগ আদেশের মাধ্যমে মোট ০৫ জন প্রার্থীকে ‘সার্টিফিকেট সহকারী’ পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

যোগদান সংক্রান্ত তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আগামী ০১/০৭/২০২৬ তারিখের মধ্যে জেলা প্রশাসক, সিরাজগঞ্জ বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
যোগদানের সময় প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি ও সত্যায়িত কপি দাখিল করতে হবে:
১. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত শারীরিক যোগ্যতার সনদপত্র এবং ডোপ টেস্ট রিপোর্ট।
২. শিক্ষাগত ও কারিগরি যোগ্যতার সকল সনদপত্র।
৩. জাতীয় পরিচয়পত্র (NID) এবং নাগরিকত্ব সনদ।
৪. পাসপোর্ট সাইজের ০২ কপি রঙিন ছবি এবং চারিত্রিক সনদ।
৫. ব্লাড গ্রুপের প্রমাণক।

গুরুত্বপূর্ণ শর্তাবলি:
যোগদানের পর ০২ বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে। এছাড়া যোগদানের ০৭ দিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে জমা দিতে হবে। তদন্ত প্রতিবেদনে কোনো বিরূপ মন্তব্য পাওয়া গেলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন