পেট্রোবাংলা ও এর আওতাধীন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেড (এমজিএমসিএল)-এ সহকারী প্রকৌশলী বা সমমানের পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমাণ প্যানেল থেকে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের প্রাক-নিয়োগ স্বাস্থ্য পরীক্ষার সময়সূচী ও প্রয়োজনীয় নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পদের নাম: সহকারী প্রকৌশলী/সমমান
স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট জমাদানের তারিখ: ১৫ জুন ২০২৬ (সোমবার)
সময়: সকাল থেকে বিকাল ০৪:০০ টা পর্যন্ত
স্থান: এমজিএমসিএল-এর প্রধান কার্যালয়, মধ্যপাড়া, পার্বতীপুর, দিনাজপুর।

নির্দেশনা:
নির্বাচিত প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত মেডিকেল টেস্টসমূহ (যেমন: এক্স-রে, সিবিসি, ব্লাড গ্রুপিং, ইসিজি, ডোপ টেস্ট ইত্যাদি) সরকার স্বীকৃত যেকোনো হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টার থেকে নিজ খরচে সম্পন্ন করে রিপোর্টসহ নির্দিষ্ট তারিখে সশরীরে উপস্থিত হতে হবে। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ঠিকানায় পরবর্তীতে ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লিমিটেডের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আবেদন করতে SMS করুন