গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয় তাদের শূন্য পদসমূহে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর - ০২টি
২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক-০১ টি
৩. অফিস সহায়ক -১৫ টি
বয়সসীমা:
০১ জুন ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিশিয়াল ওয়েবসাইট mofood.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ০৪ জুন ২০২৬, সকাল ১০:০০ টা থেকে।
আবেদনের শেষ তারিখ: ২৮ জুন ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।
পরীক্ষার ফি:
১ ও ২ নং পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৩ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ