ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসি ও অগ্রণী ব্যাংক পিএলসি-এর অফিসার পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি) পদে মোট ২৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে (জনতা ব্যাংক ১০০টি এবং অগ্রণী ব্যাংক ১৩৩টি)।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২২ জুন ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ২৯ জুন ২০২৬ তারিখ পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ০৮:০০ টা এবং ১০:০০ টায় নির্ধারিত প্রার্থীদের রিপোর্ট করতে হবে।
পরীক্ষার স্থান: বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকা।
প্রয়োজনীয় কাগজপত্র: প্রার্থীদের মূল সনদপত্র, সত্যায়িত ফটোকপি, তিন কপি রঙিন ছবি এবং লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সকল দলিলাদি মৌখিক পরীক্ষার সময় সাথে আনতে হবে। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তিপত্র প্রদর্শন করতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ