স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি (dnc job circular 2026) প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (এক নজরে)

বিষয়ের নামবিস্তারিত তথ্য
প্রতিষ্ঠানের নামমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (DNC)
চাকরির ধরনসরকারি চাকরি
পদের নামউপ পরিদর্শক (Sub Inspector)
মোট শূন্যপদ৩২ (বত্রিশ) জন
শিক্ষাগত যোগ্যতাস্নাতক বা সমমানের ডিগ্রি
বৈবাহিক অবস্থাপ্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে
বয়সসীমা১৮ থেকে ২৭ বছর (০১ জুলাই, ২০২৬ তারিখে)
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন শুরুর তারিখ০৩ জুন, ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ৩০ জুন, ২০২৬ (বিকাল ০৫:০০ টা)
আবেদনের লিংকhttp://dnc.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইটwww.dnc.gov.bd


পদের বিস্তারিত বিবরণ ও যোগ্যতাঃ

১. পদের নাম: উপ পরিদর্শক (১১তম গ্রেড)

  • পদ সংখ্যা: ৩২ জন
  • বেতন স্কেল: ১২,৫০০ - ৩০,২৩০/- টাকা (গ্রেড-১১)

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। আবেদনকারীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

শারীরিক যোগ্যতা:
১. উচ্চতা (ন্যূনতম): পুরুষ ৫ ফুট ৪ ইঞ্চি এবং মহিলা ৫ ফুট ২ ইঞ্চি।
২. বুকের মাপ: উভয় ক্ষেত্রে স্বাভাবিক ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত ৩২ ইঞ্চি।
৩. ওজন: পুরুষ ৫৩ কেজি এবং মহিলা ৪৬ কেজি।

বয়স সীমা: ০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা http://dnc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরু: ০৩ জুন, ২০২৬ (সকাল ১০:০০ টা)
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৬ (বিকাল ৫:০০ টা)

আবেদন ফি: আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ মোট ১৬৮ টাকা জমা দিতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

৩২ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

৩২ পদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ